,

না ফেরার দেশে সঙ্গীত পরিচালক আলমাস আলী দেওয়ান

news-image

দেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গুণী বেহালা বাদক আলমাস আলী দেওয়ান আর নেই। আজ সকাল ৫টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। গুণী এই শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ সহকর্মী সেতার বাদক ফিরোজ খান। 
দীর্ঘ কর্মজীবনে আলমাস দেওয়ান বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন স্বগর্বে। আর রেখে গেছেন দেশের সঙ্গীত অঙ্গনে তার বেশকিছু সৃষ্টি। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ বিষয়ে তার ঘনিষ্ঠ সহকর্মী ফিরোজ খানের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত্ ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন, আর এ জন্য তার শরীরে কেমো থেরাপিও চলছিল। প্রয়াত আলমাস দেওয়ান দেশের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী রজ্জব আলী দেওয়ানের ছেলে।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত