,

বাঁশরী সন্ধ্যায় ওস্তাদ আজিজুল ইসলামে মুগ্ধ শ্রোতাজন

news-image

 
শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক মনোমুগ্ধকর বাঁশরী সন্ধ্যার আয়োজন হয়ে গেল উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত সাধক ও বিশ্বনন্দিত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের। 
পথিকৃৎ ফাউন্ডেশন'র উদ্যোগে মনোজ্ঞ এ বাঁশরী সন্ধ্যার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব রণজিৎ কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক জনাব রহমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃৎ ফাউন্ডেশন'র সভাপতি অধ্যাপক লিয়াকত আলি।
4

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী আজিজুল ইসলাম তার পরিবেশনা শুরু করেন রাগ চন্দ্র কোষ দিয়ে। এতে ছিল আলাপ, জোড় এবং ঝালা। এরপর একই রাগে দুটি গৎ বাজান তিনি। পরবর্তীতে ঝাঁপতাল তিনতালে নিবদ্ধ, দিপাবলী ও অল্প করে অন্য রাগ বাজান। সবশেষে মিশ্র ঝিনঝটি ধূণ বাজিয়ে সমাপ্তি টানেন আয়োজনের। প্রায় ঘণ্টাদুয়েক শ্রোতাদের মোহনীয় বাঁশীর সুরে আবিষ্ট রেখে তুমুল করতালির মধ্য দিয়ে যখন তিনি তার আয়োজন শেষ করেন ঘড়ির কাঁটা তখন নটা ছুঁই ছুঁই। পুরোটা সময় শিল্পীকে তবলায় সহযোগিতা করেন সৈয়দ মেহের হোসেন এবং তানপুরায় জাহাঙ্গীর আলম। 
ওস্তাদ আজিুজল ইসলামের একক এ বাঁশরী সন্ধ্যায় দেশের গণ্যমান্য ব্যক্তির পাশাপাশি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা বয়সের সঙ্গীতানুরাগীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত