,

দেবীকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি

news-image

সামনেই সনাতন ধর্মালম্বীদের বড় উত্সব শারদীয় দুর্গা পূজা। একে সামনে রেখে কারিগাররা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা বানানোর কাজ শেষ। শেষ মূহূর্তে শিল্পীর তুলির আঁচড়ে দেবীকে সাজিয়ে তোলা হচ্ছে। দেবী মর্ত্যে আসছেন, তারই আয়োজন যেন প্রকৃতিতে। কাশবনের দোলায়, আকাশের নীলাভ বর্ণে দেবীর আগমনের পদধ্বনি। মণ্ডপে তারই প্রস্তুতি। হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘মা দুর্গা’কে বরণ করে নিতে অধীর প্রতীক্ষায় দিন গুনছেন। প্রতিটি মণ্ডপে প্রতিমা গড়তে নির্ঘুম রাত পার করছেন কারিগররা। চলছে মণ্ডপ সাজানো, শামিয়ানা টানানোর কাজ। মা আসছেন, পৃথিবী থেকে সব অশান্তি, অন্যায়, পাপকে বিনাশ করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবেন তিনি। সেই প্রত্যাশায় অধীর প্রতীক্ষা তাদের। বছর ঘুরে আনন্দময়ীর এই  আগমন-সান্নিধ্যে তারা দুঃখ-যন্ত্রণা ভুলে আনন্দ পেতে চায়।poja

দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উতত্সব। তবে ভারতের অন্যান্য প্রদেশের অবাঙালি হিন্দুরাও ভিন্ন ভিন্ন নামে এ উত্সব পালন করে। যেমন কাশ্মীর ও দাক্ষিণাত্যে অম্বা ও অম্বিকা, গুজরাটে হিঙ্গুলা ও রুদ্রাণী, কান্যকুব্জে কল্যাণী, মিথিলায় উমা এবং কুমারিকা প্রদেশে কন্যাকুমারী নামে দেবীর পূজা ও উত্সব পালিত হয়। পূজার আগে খড়-মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তাতে কাঞ্চনবর্ণের রং লাগানো হয়। অতীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িসহ আরও কয়েকটি সম্পন্ন পরিবার প্রতিমায় দামি শাড়ি, এমনকি সোনার গহনা পর্যন্ত পরাতো এবং তত্সহ প্রতিমা বিসর্জন দিত। কেউ ব্যক্তিগতভাবে করে, কেউবা সমষ্টিগতভাবে। সমষ্টিগত পূজাকে বলা হয় বারোয়ারী বা সার্বজনীন দুর্গোত্সব। poja2বাংলাদেশে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দুর্গাপূজা।
 
এ বছর ১৯ অক্টোবর থেকে ষষ্ঠী পূজা দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত