,

এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ

news-image

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের এই দিনে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
 
শিল্পী সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মেছের আলী এবং মায়ের নাম মাজু বিবি। বাবা পেশায় ছিলেন রাজমিস্ত্রি। বাবা-মা আদর করে তাকে লাল মিয়া ডাকতেন। দরিদ্রতার মধ্যেও তিনি ১৯২৮ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে লেখাপড়া শুরু করেন। স্কুলের অবসরে বাবাকে কাজে সহযোগিতা করার সময় ছবি আঁকায় হাতেখড়ি হয় তার। ১৯৪১ সালে তিনি তত্কালীন কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। গ্রামীণ জীবনের প্রতি ছিল তার চিরন্তন আকর্ষণ এবং সহমর্মিতা। তার চিত্রকর্মে তাই কৃষকদের দেখা যায় পেশীবহুল ও বলশালী হিসাবে। দেশে-বিদেশে প্রদর্শিত তার ছবি বিশ্বের শিল্প সমালোচকদের সমীহ আদায় করতে সক্ষম হয়।
 
মাটি ও মানুষের শিল্পী সুলতান তার অসাধারণ সব চিত্রকর্মের জন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।  বাংলাদেশ সরকার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে  ভূষিত করে।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত