,

পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপির প্রদর্শনী শুরু র্মংহামে

news-image

পবিত্র কোরআন শরীফের সবচেয়ে প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী শুরু হয়েছে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপির চারটি পাতা প্রদর্শনীতে রাখা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সমপ্রতি কোরআনের এই পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায়। প্রায় এক শতাব্দীর বেশি সময় এটি সেখানে ছিল। গবেষকদের ধারণা, এই পাণ্ডুলিপিটি ১৩৭০ বছর আগে লেখা। ৫৬৮ থেতে ৬৪৫ খ্রিষ্টাব্দের মাঝামাঝি কোন সময়ে। ‘কার্বন ডেটিং’ পরীক্ষার মাধ্যমে গবেষকরা এই অনুমান করছেন। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিষয়ের অধ্যাপক ডেভিড থমাস বলছেন, এর মানে হচ্ছে এ পাণ্ডুলিপি হয়তো ইসলামের গোড়াপত্তনের সময়ের কয়েক বছরের মধ্যে লেখা। হযরত মুহাম্মদ (স.) এর সমসাময়িক কেউ কোরআনের এই পাণ্ডুলিপি লিখেছেন বলে ধারণা করছেন গবেষকরা। কোরআনের এই পাণ্ডুলিপিতে ব্যবহৃত হয়েছে আরবি ভাষার একটা আদি রূপ- ‘হিজাজী আরবি’। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সুজার ওরাল এই পাণ্ডুলিপিকে এক ‘অমূল্য বিশ্ব সম্পদ’ বলে বর্ণনা করেছেন। বার্মিংহামের মুসলিম সমপ্রদায়ের নেতারাও কোরআনের এই পাণ্ডুলিপি আবিষ্কারের ঘটনায় অত্যন্ত খুশি। বার্মিংহামের কেন্দ্রীয় মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আফজাল বলেন, প্রথম এই পাণ্ডুলিপি দেখার পর তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। পুরো বৃটেন থেকে মানুষ এ পাণ্ডুলিপি দেখতে আসবে বলে আশা করছেন তিনি। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা