,

ডিগ্রির ফল প্রকাশ, পাস ৭১.৪৯ শতাংশ

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রথম বিভাগে পাস করেছে ৮৭৫১ জন, দ্বিতীয় বিভাগে ৮২০১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছে ১৭,৪৪০ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.বফঁ.নফ) পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে হঁ ফবম জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন। গত ২০ জুন ডিগ্রির লিখিত পরীক্ষা শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে আনতে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হল। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা