বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন : ৬ ইউনিট বন্ধ

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটের সিটি ট্রান্সফরমারে শক সার্কিট হয় বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণে বৃহৎ ২টি ইউনিটসহ ৬টি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় প্রায় ৫৩০ মেগাওয়াট।

শুক্রবার রাত ৮টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে লোডশেডিং ব্যাপকভাবে বৃদ্বি পাওয়ার খবর পাওয়া গেছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় হঠাৎ বিকট শব্দ হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সুইচ ইয়ার্ডে ৫নং ইউনিটের বাসবারের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) আগুন ধরে যায়। এ সময় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৫ এবং এই ইউনিটের সাবস্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি কুইক রেন্টালের ৪টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। 

বন্ধ বেসরকারি কুইক রেন্টাল ইউনিটগুলো হলো- ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো, ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন অ্যানার্জি লিমিটেড, ৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট ইউনিট। খবর পেয়ে তাৎক্ষণিক নিজস্ব ফায়ার ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে কোম্পানির সচল ৪টি ইউনিটে সাড়ে ৫‘শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এ ব্যাপারে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ত্রুটি মেরামত করে ৩নং ইউনিটটি চালু করা হয়েছে। বন্ধ ইউনিটগুলো চালু করার প্রক্রিয়া চলছে। তবে ৫নং ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসতে ২দিন সময় লাগতে পারে।

https://www.facebook.com/100007441009354/videos/1633619226896095/

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে