,

পেশোয়ারে বিমানঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ৪৩

news-image

পাকিস্তানের খাইবার পাখতুমখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও রয়েছেন।
শুক্রবার ভোরে জঙ্গিদের এ হামলায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদের পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, উপজাতি অধ্যুষিত এলাকায় পাক সামরিক অভিযানের জবাবে এ হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছেন, পেশোয়ারের বাদাবেরে অবস্থিত পাকিস্তান এয়ারফোর্সের (পিএএফ) বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। ঘটনার পরপরই তৎপর হয় পাকিস্তান সেনাবাহিনী। বিমানঘাঁটিসহ এর আশেপাশের এলাকায় অভিযান শুরু করে সদস্যরা।
পাক সেনা মুখপাত্র বলেন, তালেবান জঙ্গিদের ১০ থেকে ১৫ সদস্যের একটি দল একটি গার্ডপোস্টে হামলা চালায়। এ সময় তারা বাদাবের বিমানঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে। তিনি বলেন, জঙ্গিদের আরেকটি গ্রুপ বিমানঘাঁটির মসজিদে প্রবেশ করে এবং সেখানে নামাজের অপেক্ষায় থাকা ১৬ জনকে হত্যা করে।
নিহতের মধ্যে অন্তত ২১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও পাঁচ বেসামরিক লোক রয়েছেন। নিহত বেসামরিক ব্যক্তিরা ঘাঁটিতেই কর্মরত ছিলেন।
বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা অভিযানে অন্তত ১৪ জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর প্রতি পুরো জাতির সমর্থন রয়েছে। খুব শিগগিরই পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ উৎখাত করা হবে। বিকেলে নিহতদের জানাজায় তিনি শরিক হন বলে জানা গেছে। -বিবিসি উর্দু

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা