,

সমাজকল্যাণমন্ত্রীর দাফন আজ

news-image

 

মৌলভীবাজারের হজরত শাহ মোস্তফার (রহ.) মাজার কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাজকল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর দাফন বুধবার বাদ আসর সম্পন্ন হবে। মন্ত্রীর একান্ত সচিব মাসুদ আহমদ জানান, দুপুর ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজার স্টেডিয়ামে নেয়া হবে।
সেখান থেকে তার মরদেহ শহরের বেড়িরপাড় এলাকায় শ্রীমঙ্গল সড়কের বাসভবনে নেয়া হবে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রাখা হবে। বিকাল সাড়ে ৪টায় এখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় হজরত শাহ মোস্তফার (রহ.) মাজার কবরস্থানে দাফন করা হবে। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম জানান, সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান ফজলু জানান, মন্ত্রীর মৃত্যুতে দলের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দলের জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতভাবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। দলের নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন মহসিন আলী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা