,

ক্রিকেট থেকে শাহাদাতকে বহিস্কার!

news-image

এমন একটা কিছু যে হতে যাচ্ছে তেমনটা আগেই আভাস দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রবিবার আসলো তার চুড়ান্ত ঘোষণা।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেনকে সবধরণের ক্রিকেট থেকে সাময়িক বহিস্কার করলো বিসিবি। জানিয়ে রাখা ভাল, ১১ বছরের গৃহকর্মী পেটানোর দায়ে পেসার শাহাদাত হোসেনকে এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও হয়ে গেছে।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সাফ জানিয়ে দিয়েছেন মামলার কোন সূরাহা হওয়ার আগ অবধি বিসিবির কোন কার্যক্রমে আর দেখা যাবে না পেসার শাহাদাত হোসেনকে। এর অর্থ দাঁড়াচ্ছে, বিসিবি আয়োজিত কোন টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
এর বাদে বিসিবির কোন সুযোগ সুবিধা, বেতন-ভাতা পাবেন না তিনি। একই সাথে বিসিবির অধীনে থাকা কোন মাঠে অনুশীলন, জিম ব্যবহারের সুযোগও হারাচ্ছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১