,

চলছে আংশিক সূর্যগ্রহণ

news-image

আজ রবিবার আংশিক সূর্যগ্রহণ চলছে। বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এ গ্রহণ শুরু হয়। বিকাল ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে তা শেষ হবে। তবে দুপুর ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে শূন্য দশমিক ৭৮৭৩। অবশ্য বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণটি দেখা যাবে না। 

তবে দক্ষিণ আফ্রিকায় দেখা যাচ্ছে এই আংশিক সূর্যগ্রহণটি। এ গ্রহণ দেখা একটু বিরলই বটে। সে কারণে বিশ্বব্যাপী এই আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ করে দিয়েছে স্লু কমিউনিটি অবজারভেটরি (Slooh Community Obeservatory) নামে একটি বিজ্ঞান সংগঠন। ঘরে বসেই যাতে এই আংশিক গ্রহণ দেখা যায়, সে কারণে সংস্থাটি এ আংশিক সূর্যগ্রহণ অনলাইনে সরাসরি দেখার ব্যবস্থা করেছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে একই দিনে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হবে আংশিক এই সূর্যগ্রহণ। এর মধ্যে সর্বোচ্চ গ্রহণ হবে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে রবিবার সকাল ৬টা ৪৫ মিনিট ৫ সেকেন্ডে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ