,

অ্যাপোলোর ফার্মেসিকে ১৬ লাখ টাকা জরিমানা

news-image

রাজধানীর বারিধারা এলাকায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ৫১ ধরনের অনুমোদনহীন ওষুধ পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ফার্মেসিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ফার্মেসিসংশ্লিষ্ট চারজনকে তিন মাস করে দণ্ড দেন ওই আদালত।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে হানা দেন র‌্যাব সদস্যরা। দুপুর আড়াইটা থেকে বিকেল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, অ্যাপোলো হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন ৫১ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ব্যথানাশক ওষুধ। আর ওষুধগুলোর মধ্যে কয়েকটি আইটেম দেশি, বাকি সব ওষুধ বিদেশ থেকে আমদানি করা।
তিনি আরো জানান, অনুমোদনহীন এসব ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিসংশ্লিষ্ট চারজনকে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে অভিযানের সময় ওই ফার্মেসির ম্যানেজার আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, জব্দকৃত ওষুধগুলোর কিছু অনুমোদনহীন। তবে কিছুসংখ্যক ফুড সাপ্লিমেন্টের বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা