,

সংস্কারের অভাবে বিলীন হচ্ছে শত বছরের মন্দির

news-image

নবীনগর উপজেলার বড়াইল ও খারঘর গ্রামের সীমানায় অবস্থিত এই মন্দিরটি প্রায় সকলেই চেনা।কালের বিবর্তনে হারাতে বসেছে এটি।বর্তমান সময়ে এটি বড়াইল বাজারের পশ্চিম উত্তর অবস্থিত।

স্থানীয় সূএে জানা যায়, এটি কয়েকশত বছর পূর্বে নির্মিত।এই মন্দিরের আশেপাশে এলাকায় প্রচুর সনাতন ধর্মালম্বী লোকদের বসবাস ছিল যদি ও এখন তা কমে এসেছে। আবার কেউ কেউ এটাকে আবার শ্বশানও বলে দাবি করেন,কারন মেঘনা নদীর মোহনা পাগলা নদী পাশেই অবস্থিত।

তবে কারো কাছ হতে কোন সুনির্দিষ্ট তথ্য বা তার ইতি কথা জানা যায় নি।তবে, এটার গায়ে উল্লেখ্য আছে, সর্বশেষ বাংলা ১৩৫৭ সালের দিকে এটাকে সংস্কার করা হয়েছিল।যার কারনে, এখনো তাতে নীল রঙের কারুকাজ রয়েছে। মন্দিরটি পর্যবেক্ষণ করার সময় এলাকার বহু লোকজনের সাথে কথা বলে যানা গেছে যে,কেউই এটা সমন্ধে কিছু বলতে পারে না।

সূএে জানায়-, এটি এক সময় অনেক উচু ছিল এবং তার ভেতরে মূর্তি ছিল।কিন্তু তার একদম পাশে রাস্তা নির্মাণের ফলে ও মাটি দিয়ে তার চারপাশ ভরাট করার ফলে, এটি এখন অনেক নিচে চলে গেছে।এখন শুধু তার গম্বুজটি দেখা মেলে।এই মন্দিরকে ঘিরে এলাকায় অনেক ভৌতিক কাহিনীরও প্রচলন আছে।যা বর্তমান সময়ে কালের বিবর্তনে স্বাক্ষী হয়ে আছে।

পর্যবেক্ষণ করে দেখা যায়,এলাকার মানুষ এখন এটাকে ডাস্টবিনের মত ব্যবহার করে।

কিন্তু এটা গ্রামের শত শত বছরের পুরাতন ঐতিহ্যবাহি মন্ডির। এটা গ্রামের গর্বের বিষয়।যদি সঠিক রক্ষণাবেক্ষণ করে রাখা হয়, তবে এটাও দেশের আট দশটা দর্শনীয় স্থানের মত জনপ্রিয়তা লাভ করতে পারে।আসুন আমরা তা সংরক্ষণ করি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা