,

সবচেয়ে রাগী শিশু বিশ্বে(ভিডিওসহ)

news-image

ইউটিউব ব্যবহারকারী মিগুয়েল ফেলিক্স গাট একটি শিশুর মজার একটি ভিডিও ক্লিপ আপলোড করেছেন। শিশুদের স্বভাবসুলভ হাসি-কান্নার ভিডিও নয় এটি। বরং, রেগে, তেলে বেগুনে জ্বলে রীতিমতো অগ্নিশর্মা শিশুটি। তাই মজা করে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে রাগী শিশু। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউটিউবে এরই মধ্যে ৯ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সবকিছুতেই শিশুটি রুষ্ট হয়ে ভ্রূকুটি করে। আপনি যদি তাকে অন্য বাচ্চাদের মতোই ছোট্ট শিশু মনে করে থাকেন, তবে আপনি ভুল করছেন! শিশুটিকে মজা করে হাসাতে গেলে, ও খুশি তো হবেই না, বরং তেড়েফুঁড়ে আসার একটা দৃষ্টি আপনাকে ফিরিয়ে দেবে। বাচ্চাদের হাসানোর জন্য আপনার যতো কৌশল আছে, সেগুলোও হয়তো প্রয়োগ করে দেখতে পারেন। লাভ নেই। শিশুটির মা-ই একমাত্র ওর দুর্ভেদ্য মনের গহীনে প্রবেশ করতে পারেন। আর, সেটা নিঃসন্দেহেই সন্তানদের মনের ওপর প্রভাব বিস্তারে মায়েদের যে জাদুকরী, সম্মোহনী ক্ষমতা আছে, তার কল্যাণেই।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু