,

কবর দিতে গিয়ে কেঁদে উঠল শিশু

news-image

সবার চোখে তখন পানি। মাত্র একদিন বয়সী শিশুকে তখন কবর দেওয়া হচ্ছে। তখনই ঘটল অবাক কাণ্ড। কিছুটা নড়ে উঠে শিশু চোখ খুলল। ব্যাপারটা তখনও বুঝতে পারা যায়নি। এরপর সেই সদ্যোজাত চেঁচিয়ে উঠে কাঁদতে শুরু করে। সঙ্গে সঙ্গে সেই শিশুকে নিয়ে হাসপাতালে আসে তার পরিবার। যে হাসপাতালের এক ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিল। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। এখন তাকে আবার আইসিইউতে রাখা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
 
রোববার কল্পনা নামের এক নারী জন্ম দেন নতুন প্রাণের। জন্মের পর কল্পনার শিশুকে পাঠানো হয় আইসিইউতে। ক্রমশই শরীর খারাপ হয়ে যাচ্ছিল শিশুটির। এরপর ডাক্তররা বিশেষ নজর দিতে থাকেন সেই শিশুটির। উৎকণ্ঠায় তখন আইসিইউয়ের বাইরে রাত জাগছেন তার বাবা। অবশেষে সোমবার ডাক্তাররা জানান শিশুটি মারা গেছে। এরপর তাকে সমাহিত করতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই দেখা যায় সে আসলে মরেনি।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। গাফলতির জেরেই এ ঘটনা বলে দাবি করেছে পরিবার। হাসপাতালের পক্ষ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। খবর: জি-নিউজ

 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু