,

বাঘ-হাতি পাহারা দেবে ড্রোন

news-image

যুদ্ধক্ষেত্রে বোমাবর্ষণ, গোয়েন্দাগিরি কিংবা অনুরূপ বহু কাজে সহায়তা করছে মানুষবিহীন আকাশযান বা ড্রোন। তবে এবার ড্রোনকে নতুন এক কাজে ব্যবহারের পরিকল্পনা করেছে ভারতীয় বিজ্ঞানীরা। এতে বন্যপ্রাণী সংরক্ষণে অনেকখানি সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এবার ড্রোন ব্যবহার করে বন্যপ্রাণী পাহারা দেওয়ার কঠিন কাজটি সহজেই সমাধান হবে। বিশেষ করে যেসব বন্যপ্রাণী তাদের নির্দিষ্ট এলাকা ত্যাগ করে লোকালয়ে প্রবেশ করতে উদ্যত হবে তাদের সহজেই শনাক্ত করা যাবে। ভারতের দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়ার (ডব্লিউআইআই) গবেষকরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বন্যপ্রাণী পর্যবেক্ষণের এ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকরা জানিয়েছেন, বিশেষ করে যেসব এলাকায় মানুষ ও বন্যপ্রাণী অত্যন্ত কাছাকাছি থাকে বা বিবদমান হয় সেসব এলাকায় এ ড্রোন প্রযুক্তি খুবই কার্যকর হবে। এ প্রসঙ্গে ডাব্লিউআইআই-এর গবেষক কে রমেশ বলেন, ''আমরা দেখেছি সাধারণ নজরদারির পাশাপাশি বন্যপ্রাণীদের ওপর ড্রোনের মাধ্যমে নজরদারি খুবই কার্যকর হয়। এ ছাড়া সংঘাতপূর্ণ এলাকায় এটি খুবই কার্যকর। কোনো বাঘ বা হাতি লোকালয়ে ঢুকে পড়লে আমরা ড্রোন পাঠিয়ে তাদের অনুসরণ করতে পারি সহজেই।''
প্রায়ই বাঘ বা হাতি গ্রামাঞ্চলে প্রবেশ করে। কোথাও যদি গ্রামবাসীরা এ ধরনের পরিস্থিতির অভিযোগ করে তাহলে ড্রোন পাঠিয়ে তা দ্রুত পর্যবেক্ষণ করা সম্ভব। এরপর জিপিএস ডিভাইস ব্যবহার করে প্রাণীগুলোর সঠিক অবস্থান চিহ্নিত করে বন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয়ে যাবে। এ প্রসঙ্গে কর্বেট টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর সমির সিনহা জানান, এ ধরনের মানুষবিহীন আকাশযানগুলো বন্যপ্রাণী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে