,

নীলফামারীতে চতুর্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার

news-image

নীলফামারীতে চতুর্থ শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার হয়েছেন। ধর্ষিতা ছাত্রীটি হলেন, জেলার জলঢাকায় গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর আদর্শ গ্রামের জমসেদ আলীর মেয়ে ও একই এলাকার চৈতন্যঘাট এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ ছাত্রী। গত বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর ধর্ষক মোস্তাফিজুর রহমান (১৮) এলঅকা থেকে পালিয়ে যায়। ধর্ষক একই এলঅকার জহুরুল হকের বখাটে ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে একই আদর্শ গ্রামের প্রতিবেশী হাফিজুর তার বাড়ীতে ধর্ষিতা ওই ছাত্রীকে ডেকে নেয়। এক পর্যায়ে সে বাড়ীতে পুর্ব থেকে অবস্থান নেয়া হাফিজুরের শ্যালক মোস্তফিজুর রহমান একটি ঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক মোস্তফিজুর পালিয়ে যায়। প্রতিবেশীরা জানায়, চিৎকার শুনে আমরা এগিয়ে এসে ছাত্রীকে উদ্ধার করি। এসময় ধর্ষক মোস্তাফিজুর পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনার বিচার দাবী করলে বাড়ির মালিক হাফিজুরও পালিয়ে যায়। ধর্ষিতার পরিবারের অভিযোগ, তারা আমার মেয়েকে ফুসলিয়ে বাড়িতে ঢেকে নিয়ে ধর্ষণ করে। আমরা এ ঘটনার বিচার চাই। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইনাম সাংবাদিকদের জানান, রাতে ওই ছাত্রীর বাবা জমসেদ আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ