,

রাজধানীতে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

news-image

রাজধানীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে সাত বছর বয়সী একটি মেয়েশিশুকে ও মিরপুরের পীরেরবাগ এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়েরবাজার থেকে একজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে এসব ঘটনা ঘটে।

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে শনিবার রাতে সাত বছর বয়সী একটি মেয়েশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন নামের একজনকে আটক করেছে পুলিশ। হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, শিশুটি তার পরিবারের সঙ্গে রায়েরবাজারে একটি ভাড়া বাড়িতে থাকে। তাদের বাড়ি বরিশালের গৌরনদী। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গতকাল শনিবার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এক তরুণ। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে ওই তরুণ পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে হাজারীবাগ থানায় অভিযোগ করলে এক তরুণকে আটক করে পুলিশ। শিশুটিকে আনা হয় হাসপাতালে। রাজধানীর মিরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টার দিকে পীরেরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে রাতে মৌখিকভাবে ওই শিশুর পরিবার থানায় অভিযোগ দিয়েছে। এর ভিত্তিতেই মধ্যরাতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান বলেন, শিশুটির মা পুলিশকে জানিয়েছেন, তাদেরই প্রতিবেশী রাসেল (২০) নামের এক যুবক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে গেছে। রাসেলকে আটকের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

পরিবারের বরাত দিয়ে মতিউর রহমান জানান, ধর্ষণের শিকার শিশুটির মা একজন পোষাক শ্রমিক। কাজ শেষে বাসা ফিরে মেয়েকে অসুস্থ্য অবস্থায় কান্না করতে দেখে। এরপর কি হয়েছে জানতে চাইলে সে জানায় বাসায় একা পেয়ে রাসেল তাকে ধর্ষণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ