,

শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজিয়ে মন্ত্রীকে সংবর্ধনা

news-image

আদালতের নির্দেশনা উপেক্ষা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে শিক্ষার্থীদের দিয়ে সংবর্ধনা দিতে বাধ্য করেছেন আয়োজকরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মন্ত্রীকে স্বাগত জানাতে বৃষ্টির মধ্যে বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় কয়েক ঘণ্টা। এর পর মন্ত্রী আসলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় শিক্ষার্থীরা। মন্ত্রীকে স্বাগত জানাতে কোমলমতি শিক্ষার্থীদের শনিবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়।

সংবর্ধনা দেয়ার সময়  মন্ত্রীর সাথে ছিলেন সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমাউন কবীর, বীর বিক্রম হেমায়েত উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী সরদার আব্দুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল।

রাস্তায় কোমলমতি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল বলেন, ‘আমি নিষেধ করেছিলাম কিন্তু আয়োজকরা আমার নিষেধ মানেনি।’ ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘আয়োজকরা জোর করে আমাদের ছাত্র-ছাত্রীদের এখানে নিয়ে এসেছে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ