,

শিয়ালের কামড়ে আহত-৩০ জন

news-image

মাদারীপুরের শিবচরে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বুধবার রাত থেকে শুক্রবার রাত শিয়ালের আক্রমন অব্যাহত ছিল। এরই মধ্যে বিক্ষুদ্ধ এলাকাবাসী একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে। শিয়ালের ভয়ে এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী। 
জানা গেছে, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজী কান্দি ও আকন কান্দি গ্রামের মধ্যকার একটি রাস্তার পাশের পুরনো কবরস্থানে অনেক দিন ধরেই শিয়ালের উৎপাত বৃদ্ধি পেয়েছে। শিয়ালগুলো দল বেধে বুধবার রাত থেকে খাবারের সন্ধানে বের হয়। বুধবার গভীর রাতে রাবেয়া বেগম (৭০) কে শিয়াল কামড় দিয়ে আহত করে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শিয়ালের আক্রমন আরো বেড়ে যায়। বৃহস্পতিবার শুক্রবার রাতে দুই গ্রামের নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন শিয়ালের কামড়ে আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মূমূর্ষ অবস্থায় কাকলি আক্তারকে ঢাকার মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে এলাকাবাসী কৌশলে একটি শিয়ালকে চারদিক থেকে ঘিরে পিটিয়ে মেরে ফেলেছে। এখনো শিয়ালের আক্রমনে অতিষ্ঠ এলাকাবাসী রাত জেগে পাহারার ব্যবস্থা করেছে ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ