,

চাঁদাবাজির অভিযোগে কক্সবাজারে এসআই ক্লোজড

news-image

কক্সবাজার সদর মডেল থানায় যোগদানের মাত্র ১৮ দিনের মাথায় পুলিশের একজন উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। থানায় যোগদানের পর থেকেই ব্যাপক চাঁদাবাজিতে মত্ত হয়ে উঠার গুরুতর অভিযোগ উঠেছে শেখ মো. কাওসার নামের এই উপ-পরিদর্শকের বিরুদ্ধে। এমনকি থানার ওসির নাম ভাঙ্গিয়ে শহরের একজন ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের আদায় করা চাঁদার টাকাও ফেরৎ দেয়া হয়েছে। এসবের পরই তাকে ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়।  এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম কালের কণ্ঠকে জানান, এস,আই কাওসারকে ক্লোজড করা হয়েছে এটা সত্যি তবে অভ্যন্তরীণ কারণে। কক্সবাজার রিজার্ভ পুলিশের পরিদর্শক ( আর ও আই ) বদিউল আলমও  এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুলাই এসআই কাওসার চট্টগ্রাম থেকে বদলি হয়ে কক্সবাজার সদর থানায় যোগ দেন। যোগদানের শুরুতেই থানার মালখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব পান। শুরুতেই এমন দায়িত্ব পেয়ে বেপোরোয়া হয়ে উঠেন তিনি। বিভিন্ন মামলার আসামির সাথে যোগাযোগ করা শুরু করে দেন প্রকাশ্যে। এমনকি অর্থের বিনিময়ে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ারও আশ্বাস দেন। এসআই কাওসার ওসির নাম ভাঙ্গিয়ে এক এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের  চাঁদাও আদায় করেন। যা পরে আবার ফেরৎ দেয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই কাওসার রাতে কালের কণ্ঠকে জানান, 'আমাকে ক্লোজড করা হয়েছে এটা সত্যি কিন্তু কি কারণে তা আমি কিছুই জানি না।'
 

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু