,

ভাবমূর্তি উজ্জ্বল করতে তেলাপোকা প্রদর্শনী!

news-image

আপনার জীবনে হয়তো চিত্রকর্মসহ বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী দেখেছেন। দেখার সুযোগ না হলেও অন্তত বিভিন্ন ধরনের প্রদর্শনীর কথা শুনেছেন বটে। তবে আপনি হয়তো কখনও তেলাপোকা প্রদর্শনীর কথা শুনেননি। তেলাপোকা দেখে ভয় পায় এমন তরুণীও হয়তো আপনার অপরিচিত নয়। জাপানের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আয়োজন করেছে তেলাপোকা প্রদর্শনীর। প্রাণীটির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই নাকি তারা এ প্রদর্শনীর আয়োজন করেছেন। জাপানের পশ্চিমাঞ্চলের শুনানশি তোকুইয়ামা চিড়িয়াখানায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। চিড়িয়াখানার একজন কর্মকর্তা জানান, ‘আমাদের সমাজে তেলাপোকার খারাপ ভাবমূর্তি রয়েছে। কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে।’ চিড়িয়াখানার এক নারী মুখপাত্র বলেন, ‘তেলাপোকা সম্পর্কে মানুষের বিরূপ ধারণা রয়েছে। কিন্তু তারা ফুড চেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

চিড়িয়াখানায় মাদাগাস্কার হিসিং ককরোচ প্রদর্শিত হচ্ছে। এগুলো উড়তে পারে না। তবে ‘হিস’ শব্দ করতে পারে। এগুলো ৭ সেন্টিমিটার (আড়াই ইঞ্চি) পর্যন্ত দীর্ঘ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ