,

মেয়ের সামনেই বাবাকে মেরে ফেলল হাঙর!

news-image

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের উপকূলে মেয়ের সামনেই হাঙরের আক্রমণে নিহত হয়েছেন এক ডুবুরি বাবা। শনিবার সকালে তাসমানিয়ার ট্রিয়াবুন্না টাউনের কাছের সাগর উপকূলে ঝিনুক সংগ্রহ করার সময় হাঙরের কবলে পড়েন তারা। ঝিনুক সংগ্রহ করে নিজেদের নৌকায় ফিরে আসে মেয়ে, কিন্তু বাবা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে বাবাকে খুঁজতে ফের পানিতে নামে সে। পুলিশ জানিয়েছে, খুঁজতে গিয়ে দেখেন পানির নীচে তার বাবাকে ‘বেশ বড় একটি হাঙর’ কামড়ে ছিন্নভিন্ন করে দিচ্ছে। ‘তৎক্ষণাৎ সে পানির উপরে ভেসে উঠে একটি রঙের সংকেত ছুঁড়ে বিপদের কথা জানায়, জরুরি একটি ফোন কলও করে সে,’ বলেছেন তাসমানীয় পুলিশ পরিদর্শক ডেভিস উয়িস। আশপাশে থাকা নাবিকরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই ডুবুরিকে উদ্ধার করে আনেন। কিন্তু তার আঘাত মারাত্মক হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।এর আগে শুক্রবার ওই এলাকায় ১৫ ফুট লম্বা একটি হাঙর দেখা গিয়েছিল বলে অস্টেলিয়ার নিউজ সাইট এবিসি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অপর এক ডুবুরি ড্যানি স্মিথ জানিয়েছেন, তিনি হঠাৎ করে ওই হাঙরটির মুখোমুখি হয়ে পড়েছিলেন, তবে সাঁতার কেটে পালিয়ে আসতে পেরেছেন।

এর আগে ফেব্রুয়ারিতে অস্ট্রেলীয় উপকূলে হাঙরের আক্রমণে এক জাপানি পর্যটক নিহত হয়েছিলেন।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে