,

নারীদের চেয়ে বিবাহিত পুরুষরা দ্বিগুন আত্মহত্যা প্রবণ!

news-image

বিবাহিত পুরুষরাই নারীদের চেয়ে দ্বিগুন আত্মহত্যা প্রবণ। তবে বিচ্ছেদ বা স্ত্রীর মৃত্যুর পর পুরুষদের আত্মহত্যার প্রবণতা ব্যাপকহারে কমে যায়। সম্প্রতি এমনটাই প্রমাণিত হয়েছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক পরিসংখ্যানে।এনসিআরবির পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ সালে ২৭ হাজার বিবাহিত নারীর বিপরীতে ৬০ হাজার বিবাহিত পুরুষ আত্মহত্যা করেছেন। অন্যদিকে, ১ হাজার ৩০০ বিধবার আত্মহত্যার বিপরীতে ১ হাজার ৪০০ বিপত্মীক পুরুষ আত্মহত্যা করেছেন। একইরকমভাবে, ৪১০ জন আত্মহত্যাকারী তালাকপ্রাপ্ত নারীর বিপরীতে ৫৫০ জন তালাকপ্রাপ্ত পুরুষ আত্মহত্যা করেছেন। পরিসংখ্যানে আরো দেখা গেছে, সর্বমোট আত্মহত্যাকারী মানুষদের ৬০% বিবাহিত পুরুষ; আর মাত্র ২১% অবিবাহিত। অন্যদিকে, মাত্র ৩% আত্মহত্যাকারী তালাকপ্রাপ্ত ও বিধবা/বিপত্মীক। কিন্তু এই ধরনের প্রবণতা ঠিক কী কারণে বিরাজমান তার কোনো হদিশ বের করা যায়নি ওই পরিসংখ্যানে। তবে আত্মহত্যার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এর কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে, পারিবারিক সমস্যা। ২১ শতাংশ আত্মহত্যারই কারণ পারিবারিক অশান্তি। ২০১৪ সালে পারিবারিক অশান্তির কারণে ১৮ হাজার পুরুষ আত্মহত্যা করেন। বিপরীতে এই একই সমস্যায় আত্মহত্যা করেন মাত্র ৯ হাজার ৯০০ নারী। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে ১৮% আত্মহত্যার ঘটনা ঘটে। এখানেও নারীদের চেয়ে পুরুষদেরই আত্মহত্যার প্রবণতা বেশি। ২০১৪ সালে শারীরিক অসুস্থতার কারণে ১৬ হাজার ৭৮ জন পুরুষ আত্মহত্যা করেছেন। বিপরীতে একই কারণে আত্মহত্যা করেছেন মাত্র ৭ হাজার ৬৬৩ জন নারী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর