বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি’র ফল ৯ আগস্ট

news-image

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন গণভবনে ভিডিও কনফরেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। রোববার (২৬ জুলাই’২০১৫) শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বের্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী দু’টি জেলার কলেজের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ফল প্রকাশ করবেন।

এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।  

এর আগে ৮ অথবা ৯ আগস্ট ফল প্রকাশের সময় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় ফল প্রকাশের জন্য ৯ আগস্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি পেলে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করবে বলে জানান ওই কর্মকর্তা।

কোন দু’টি কলেজের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন তা রোববারই চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়া পরীক্ষা সারা দেশে দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে গ্রহণ করা হয়।

১১ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারি পরীক্ষা গ্রহণ করা হয় ১৩ থেকে ২২ জুন।

গত এসএসসি পরীক্ষা হরতাল-অবরোধের মধ্যে পড়ে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। হরতালের কারণে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়।

তবে ‘অনানুষ্ঠানিক অবরোধ’র মধ্যেই সময়মত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে