,

৪ কেজি ওজনের নতুন জাতের আম

news-image

 মাগুরার শালিখায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সার্রীর মালিক আতিয়ার রহমান মোল্যা। একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি, বেড় ১৮ ইঞ্চি। এর ওজন চার কেজি। আতিয়ার রহমানের কাছ থেকে জানা গেছে তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ৬ বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। ২ বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে। সেখান থেকে একটি শায়ন ডাল এনে তিনি নিজের নার্সারীতে একটি ফজলী আমের গাছের সাথে কলম দেন। গত বছর ওই গাছে ২ কেজি ওজনের ৫টি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন। এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন ৪ কেজি মতো হবে।

আমগুলো চলতি শ্রাবন মাসের শেষ দিকে পাকবে বলে জানান তিনি। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের কন্যা ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রাখেন ‘মোল্যা-১ ইয়াসমিন’। এদিকে এই ‘নতুন জাতের’ আম উদ্ভাবনের সংবাদ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই আম দেখতে আল-আমিন নার্সার্রীতে প্রচুর লোকের সমাগম হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর