,

ঘোড়ার পিঠে আরেক ঘোড়া! (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : ঘোড়ার পিঠে আরও একটি ঘোড়া, অবাক হচ্ছেন? সেও ছুটে চলেছে তার সঙ্গীর মতো। ভাবছেন ঘোড়ার পিঠে চড়ে আবার ঘোড়া ছোটে কি করে?

দ্য ভিঞ্চি বা ভিনি নামের একটি ঘোড়া শাবক জন্মেছে দুর্লভ এক জন্মদাগ নিয়ে, যা সত্যিই অসাধারণ।

তার বামপাশে গলার খানিক নিচে রয়েছে সাদা রঙের ঘোড়ার মাথার আকৃতির একটি জন্মদাগ। ভিঞ্চির গায়ের রং বাদামি। ভিঞ্চি এই জন্মদাগ বরাবর ঘাড়ের কেশরও সাদা। এক নজরে মনে হয় যেন তার গায়ে ছুটে চলা কোনো সাদা ঘোড়ার ট্যাটু এঁকে দেওয়া হয়েছে। আর তাই মালিকেরা বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির নামে ঘোড়া শাবকটির নাম রেখেছেন।
যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের রবিনহুড বে তে ফ্লাইং হল রাইডিং স্কুলে চলতি বছরের মে মাসে জন্ম নেয় ভিঞ্চি। রাইডিং স্কুলের পরিচালক ওয়েন্ডি বালমার জানান, আমি ভিঞ্চির মাকে মূল্যহ্রাসে কিনেছিলাম। তবে সে যে অন্তঃস্বত্ত্বা ছিল তা আমার জানা ছিল না। তাই খানিক আশ্চর্যই হয়েছি।

ওয়েন্ডি ভিঞ্চির জন্মতে প্রথমে খুব একটা খুশি না হলেও, ছোট বাদামি এ ঘোড়ার বন্ধুভাবাপন্ন আচরণে স্কুলের ‍শিশুরা তাকে বেশ পছন্দ করে।
ওয়েন্ডি জানান, বাদামি ঘোড়াদের গায়ে অদ্ভুত দাগ থাকে। তবে এ ধরনের দাগ সাধারণত দেখা যায় না।

এছাড়া ভিঞ্চির নিচের অংশে সাদা হার্ট আকৃতির একটি চিহ্ন রয়েছে বলেও জানান ওয়েন্ডি।

https://www.youtube.com/watch?v=Z8J1EWmAE-8

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর