,

সমুদ্রের পানির উচ্চতা ৬ মিটার বাড়তে পারে

news-image

সাম্প্রতিক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে সরকারগুলো যে পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলেও এমনটা হতে পারে বলে মনে করছেন তারা।  যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বিজ্ঞানীদের একটি দলের করা গবেষণাটি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, আজ থেকে প্রায় সোয়া লাখ বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের মতোই ছিল। তখন সমুদ্রের পানির উচ্চতা ৬ থেকে ৯ মিটার বেড়ে গিয়েছিল। সে সময় উষ্ণ তাপমাত্রার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলা শুরু করেছিল। এছাড়া প্রায় চার লাখ বছর আগে তাপমাত্রা যখন আজকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, তখনো পানির উচ্চতা বেড়েছিল ৬ থেকে ১৩ মিটার। আর ৩০ লাখ বছর আগে সমুদ্রের পানির উচ্চতা আজকের চেয়ে অন্তত ৬ মিটার বেশি ছিল। পারমাণবিক যুদ্ধে আণুবিক অস্ত্রের ফলে প্রাণ হারাতে পারে কোটি কোটি মানুষ। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় পরমাণু যুদ্ধের প্রভাব, যাকে বলা হচ্ছে নিউক্লিয়ার উইনটার। এর প্রভাবে শত শত বছর ধরে তাপমাত্রা নিচে নেমে যাবে অথবা প্রচ- খরা দেখা দেবে। বিশ্ব জুড়ে দেখা দেবে খাদ্যের অভাব। এ সব হিসেব দেখে বিজ্ঞানীদের আশঙ্কা হয়েছে যে, বর্তমান বিশ্ব হয়ত সেইসব সময়ের দিকেই এগিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ গ্রিনহাউস নির্গমন কমানোর জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা অর্জনে সমর্থ হলেও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি সেরকমই হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তবে গবেষণাপত্রের প্রধান লেখক ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ডাটন বলেছেন, ৬ মিটার বৃদ্ধির ঘটনা ঘটতে কয়েক শতাব্দী লেগে যেতে পারে। এমনটা হলে বেইজিং থেকে শুরু করে লন্ডন, ফ্লোরিডা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, ২০১৩ সালে জাতিসংঘের জলবায়ুবিষয়ক বিজ্ঞানীরা বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সাগরের পানির উচ্চতা ১০ থেকে ৩২ ইঞ্চি বাড়তে পারে। সূত্র : ডয়েচে ভেলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ