,

গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ্জীবন

news-image

গাইবান্ধা জেলার সদর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডিত প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন। এ ছাড়াও মামলার অপর এক আসামি একই এলাকার হামিদুল মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) নিদোর্ষ প্রমাণিত হওয়ায় তাকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৫), একই গ্রামের আফসার আলীর ছেলে জিন্নু মিয়া (২৪) ও নয়া মিয়ার ছেলে হেলাল মিয়া (২৪)। মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ওই তরুণী নিজ বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছিল। বাড়ির পাশের একটি বাঁধের উপরে পৌঁছালে আসামি স্বপন, জিন্নু ও হেলাল জোরপূর্বক তাকে ইঞ্জিনচালিত শ্যালোমেশিন ঘরে নিয়ে যায়। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী নারী শিশু ও নির্যাতন দমন আদালতের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট মহিবুল হক সরকার মোহন ছেন জানান, অধিকতর তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে