,

স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন

news-image

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। গত ৫ বছরে তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত ছয় বছরে প্রত্যাশার তুলনায় চীনের আমদানি কম ও মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার কারণে এই দরপতন হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, স্পট মার্কেটে এদিন স্বর্ণ বিক্রি হয় আউন্স প্রতি (১ আউন্স= ২.৪৩০৫ ভরি) ১১৩০.৭০ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৭ হাজার ৮৯৭ টাকা। যা গত ২০১০ সালের এপ্রিল থেকে সর্বনিম্ন। কদিন আগেও স্বর্ণের দাম ১ শতাংশ কমে যায়। আগস্টে ডেলিভারি হতে যাওয়া স্বর্ণের দামও এসময় ১ শতাংশ কমিয়ে আউন্সপ্রতি ১১৩১.৯০ মার্কিন ডলারে বিক্রি হয়। তবে এই দরপতনের ফলে চীনের আমদানি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর