,

থেমে থেমে বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ : ঈদের কেনাকাটায় বিঘ্ন

news-image

রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে বুধবার সকাল থেকেই। মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে। এর ফলে ঈদ সামনে রেখে যারা কেনাকাটার জন্য ছুটির এ দিনটিকে বেছে নিয়েছিলেন তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সারাদিন ঘরে বসে অলস সময়ই কাটাতে হচ্ছে রাজধানীবাসীকে। পুরো দিনজুড়েই এ বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই সারাদিন বৃষ্টিপাত বেশি হবে। তবে কোনো সতর্ক বার্তা বা সতর্কবাণী নেই। আর নিম্নচাপেরও কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার দিবাগত রাতে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে শবেকদরের ছুটির কারণে অফিসগামী লোকজনের তেমন কোনো তাড়া না থাকলেও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বৃষ্টিতে আটকা পড়েছেন। নগরীতে জানবাহনের সংখ্যা কম। তার পরও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। নগরীর শান্তিনগরের টুইন টাওয়ারের সামনের রাস্তায়, রাজারবাগ, মৌচাক, মালিবাগ, গাউসিয়া, নিউমার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান, রাজধানী মার্কেট, টিকাটুলি, মতিঝিল, কাপ্তান বাজার, চকবাজার, নাজিম উদ্দিন রোড, আজিমপুর, মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকার মার্কেটগুলোর সামনে পানি থই থই করছেন। অনেক দোকান ঈদের মার্কেট হিসেবে খোলা হলেও দোকানগুলো কোন ক্রেতার সমাগম নেই বলে জানা গেছে। এদিকে টাঙ্গাইল, হাতিয়া, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, সাতক্ষীরা ও পটুয়াখালীতে প্রচুর বৃষ্টিপাতের খবর আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। এতে ঈদের মার্কেটগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।
 
    
   
       

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ