,

বিয়ে বাড়িতে টাকা দাবি করায় হিজড়াকে পিটিয়ে হত্যা

news-image

বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি করায় এক হিজড়াকে (তৃতীয় লিঙ্গ) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬জন। ১২ জুলাই রোববার দুপুরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে পাটাওয়ারী মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- সোনালী (২৪), সোহাগী (২৮), চুমকি, (২২) মল্লিকা, (২৫) জাহাঙ্গীর (২২) ও মনোয়ারা (২৬)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজু জানান, দীর্ঘদিন ধরে হিজড়ারা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে হামলা-ভাঙচুর করত তারা। রোববার দুপুরে পাটাওয়ারী মিয়ার বাড়িতে গিয়ে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হিজড়ারা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। পরে বিয়েবাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে হিজড়াদের ওপর হামলা চালায়। ওসি জানান, হামলায় লাকী আক্তার নামে এক হিজড়া নিহত হয় এবং আহত হয় ছয়জন। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর