,

টয়লেট না পেয়ে ভারতে কিশোরীর আত্মহত্যা

news-image

ভারতের ঝাড়খন্ড রাজ্যে এক কিশোরী আত্মহত্যা করেছে বাড়িতে টয়লেট বা শৌচালয় নেই বলে। দুমকা জেলার ওই গরীব পরিবারটি জানিয়েছে, তাদের ১৭ বছরের কিশোরী মেয়ে অনেকদিন ধরেই চাইত বাড়িতে একটা টয়লেট তৈরি হোক। তার মা বলছেন, “মেয়ে বারে বারে বলত যে বাড়িতে একটা শৌচালয় বানাও। মাঠে-ঘাটে শৌচকর্ম করতে তার লজ্জা করত। অথবা অনেক দূরে কারও বাড়িতে যেতে হত।“ তার বাবা মা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেন যে তার বিয়ের জন্য টাকা জমানো হচ্ছে। সেটা টয়লেট বানানোর থেকে অনেক গুরুত্বপূর্ণ তাদের মতো গরীব পরিবারে। “বারে বারে প্রত্যাখ্যাত হয়ে শুক্রবার সকালে সবাই কাজে চলে গেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটি,” জানাচ্ছেন দুমকার পুলিশ সুপারিন্টেডেন্ট বিপুল শুক্লা। ভারতে বাড়িতে টয়লেট না থাকা একটা বড় সমস্যা। দীর্ঘদিন সরকারের কাছে এটা গুরুত্ব পায় নি, কিন্তু বেশ কিছু বছর ধরে বাড়িতে টয়লেট তৈরির জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে, প্রচারও চলছে নিয়মিত। কিন্তু দেখা যায়, টয়লেট তৈরি হলেও সেগুলি ব্যবহার করতে অনীহা অনেকেরই। মাঠে ঘাটে নিত্যকর্ম করতে বাধা দেওয়ার অনেক অভিনব কৌশল নিয়েছেন সরকারি কর্মকর্তারা। কোথাও ভোররাতে পুলিশী টহল দেওয়া হচ্ছে, কোথাও ভয় দেখানো হচ্ছে, প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ করতে দেখলেই ছবি তুলে গ্রামের দেয়ালে লাগিয়ে দেওয়া হবে। সম্প্রতি আগ্রা রেল স্টেশনে মূত্রত্যাগ করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন ১০৯ জন। শহরাঞ্চলে আবার দমকলের মতো জলের ট্যাঙ্ক নিয়ে ঘুরছে কোনও স্বেচ্ছাসেবী সংস্থা – কাউকে প্রকাশ্যে মূত্রত্যাগ করতে দেখলেই পাইপ দিয়ে খুব জোরে জল ছেটানো হচ্ছে তাঁর দিকে – যেমনটা দমকল করে আগুন নেভাতে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে টয়লেট বানানোর কাজকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু এখনও কয়েক লক্ষ টয়লেট তৈরি করতে হবে সরকারকে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ