বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ২ প্লেন ছিনতাই, ১টির জরুরি অবতরণ ১টি লাপাত্তা

news-image

ছিনতাইকারীদের কবলে পড়েছে রাশিয়ার দুইটি ছোট উড়োজাহাজ। এর মধ্যে একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করানো হলেও অপরটি এখনও লাপাত্তা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইতার-তাসকে উদ্ধৃত করে এ খবর দিচ্ছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম। ইতার-তাস জানায়, আজ রবিবার রাজধানী মস্কোর আড়াই হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়া অঞ্চলের শহর তুয়ুমেনের ইশিম থেকে থেকে ওই উড়োজাহাজ দুটো ছিনতাই করে কিছু অজ্ঞাতপরিচয় লোক। ইয়াক-৫২ ও জিওয়াই-৮০-১৬০ নামে উড়োজাহাজ দুইটি আধা সামরিক স্পোর্টস ক্লাব দোসাফ-এর। সংবাদ সংস্থাটি আরও জানায়, ছিনতাইয়ের পর যান্ত্রিক জটিলতার কারণে ইয়াক-৫২ উড়োজাহাজটি ইয়ালুতোরভস্কে জরুরি অবতরণ করানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও এখনও সন্ধান নেই জিওয়াই-৮০-১৬০ উড়োজাহাজটির। ইতার-তাস দাবি করেছে, জিওয়াই-৮০-১৬০ যারা ছিনতাই করেছে তাদের কবলেই রয়েছে ইয়াক-৫২।  

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক