,

ইন্দোনেশিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৩০

news-image

ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর একটি সি-১৩০ হারকিলিস কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন।মঙ্গলবার (৩০ জুন) দেশটির উত্তর সুমাত্রা প্রদেশের রাজধানী মেডানে এ ঘটনা ঘটে। দেশটির সামরিক মুখপাত্র ফুয়াদ বাসিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, তানজুং পিনাংয়ের রিয়াং দ্বীপে রসদ নিয়ে যাওয়ার পথে পোলোনিয়া বিমানবন্দর সংলগ্ন ব্যস্ত এলাকায় বিধ্বস্ত হয় প্লেনটি। এ সময় দু’টি বাড়ি ও একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। প্লেনটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। উল্লেখ্য, গত কয়েক বছরে দুর্ঘটনার শিকার হয় ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক প্লেন। ২০০৫ সালে মেদানে শহরেরই একটি আবাসিক এলাকায় একটি ৭৩৭ যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হলে প্রাণ হারায় ১৪৩ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে