,

ইরাকিরা চরম বিপদগ্রস্ত : আমরা রোজা রাখবো কীভাবে ?

news-image

আইএসের হামলা থেকে বাঁচতে ঘরছাড়া ইরাকিরা চরম বিপদগ্রস্ত৷ কোথাও কোথাও শুধু ইফতার জুটছে, কিন্তু পান উপযোগী পানি পাচ্ছেন না৷ শিয়া মুসলমানদের অনেকে ভেবে পাচ্ছেন না এ অবস্থায় বাঁচবেন কী করে, রোজাই বা রাখবেন কী করে! ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইসিস) উত্তর ও দক্ষিণ ইরাকের কিছু অংশ দখল করে নিয়েছে৷ তাদের হামলা শুরুর পর থেকেই সে সব এলাকা থেকে পালাতে শুরু করে শিয়া মুসলমানরা৷ এ পর্যন্ত কমপক্ষে ১২ লাখ মানুষ প্রাণভয়ে ঘর-বাড়ি ছেড়ে কুর্দি অধ্যুষিত প্রদেশগুলোর দিকে অগ্রসর হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘরছাড়া মানুষদের অনেকেই আইনগত জটিলতার কারণে এখনো কুর্দিদের স্বায়ত্তশাসিত প্রদেশগুলোতে প্রবেশ করতে পারেনি৷ প্রচণ্ড গরমে এয়ারকুলারহীন শরণার্থী শিবিরে বড় কষ্টে দিন কাটছে তাদের৷ লিয়াদ নাফিয়া শিয়েত মসুলের ঘরবাড়ি ছেড়ে পাঁচ সন্তান আর স্ত্রীকে নিয়ে আশ্রয় নিয়েছেন আল-খাজার ক্যাম্পে৷ মুসলমান হিসেবে বছরের এ সময়টা তার কাছেও খুব গুরুত্বপূর্ণ৷ পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানই চান সিয়াম সাধনায় নিজেকে ব্রতি করতে৷ কিন্তু ৩১ বছর বয়সি শিয়েত রোজা রাখতে পারছেন না, কারণ জানাতে গিয়ে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমরা রোজা রাখবো কীভাবে? এখানকার অধিকাংশ মানুষই রোজা রাখতে পারছেনা৷ ঠাণ্ডা পানি পর্যন্ত নেই, রোজা রাখবো কীভাবে?'' ইরাকে বিভিন্ন স্থানের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া শিয়া মুসলমানরা অনেক ক্ষেত্রে শুধু ইফতার খাওয়ার মতো কিছু খাবার পাচ্ছেন৷ লিয়াদ নাফিয়া শিয়েত এবং আল-খাজার ক্যাম্পে তার অন্য অনেক প্রতিবেশী তাই ধর্মের প্রতি অনুরাগ থাকা সত্ত্বেও রোজা রাখতে পারছেন না৷ শুধু পবিত্র কোরান পাঠ এবং মোবাইল ফোনে তেলাওয়াত শুনে সময় কাটাচ্ছেন অনেকে৷ ৪১ বছর বয়সী মোহাম্মেদ হামেদ জুমা অবশ্য মরু অঞ্চলের দাবদাহ তোয়াক্কা না করেই রোজা রাখছেন৷ এভাবে যে বেশিদিন রোজা রেখে সুস্থ থাকা যাবে না, তা তিনিও বোঝেন৷ আইএস হামলা চালানোর আগে তিনিও ছিলেন মসুলে৷ হোটেল কর্মী হিসেবে যা আয় করতেন তাতে ছয় সন্তান আর স্ত্রীসহ আটজনের পরিবারটি ভালোই চলতো৷ আল-খাজার শিবিরে বর্তমান দুর্দশার কথা জানাতে গিয়ে তিনি বললেন, ‘‘এখানে একেকটা দিন যেন একেকটা বছরের মতো দীর্ঘ৷ ক্যাম্পের ভেতরে ভীষণ গরম৷ ঘর ঠাণ্ডা করার ব্যবস্থা না থাকায় ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটুও ঘুমাতে পারি না৷ সেহরির সময় ঠাণ্ডা পানিও পাই না৷ এখানে রোজা রাখা খুব কঠিন৷ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ