,

মেসির শততম ম্যাচ

news-image

১৭ আগস্ট, ২০০৫। আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হলো ১৭ বছর বয়সী এক বিস্ময়বালকের। কিন্তু দুই মিনিটের মধ্যেই দিনটা হয়ে গেল দুঃস্বপ্নের—লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায়! ড্রেসিংরুমে ফিরে কান্নায় ভেঙে পড়ল ছেলেটি। যে দেশের হয়ে খেলার জন্য দীর্ঘদিনের ঠিকানাকে উপেক্ষা করেছে, তাদের হয়ে শুরুটা এমন হবে কেন? এরপর আরও কত সময় গেছে। লা প্লাটা নদীতে গড়িয়েছে অনেক জল। লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন উঁচু থেকে আরও উঁচুতে। বার্সেলোনায় অমরত্ব প্রাপ্তি প্রায় ঘটেই গেছে। কিন্তু আজ আর্জেন্টিনার জার্সি গায়ে ১০০তম ম্যাচ যখন খেলবেন, গোপনে কি একটু দীর্ঘশ্বাসও ঝরবে না? দেশের হয়ে যে আক্ষেপ আর হতাশাই শুধু সঙ্গী হয়েছে মেসির!

আজ জ্যামাইকার সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখতে পারে কোয়ার্টার ফাইনালে। আগের দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া জ্যামাইকার আজ দাঁড়াতে পারার কথা নয়। কিন্তু মেসি কি পারবেন উপলক্ষটা স্মরণীয় করে রাখতে? আর্জেন্টিনা অধিনায়কের আত্মবিশ্বাসের অভাব নেই, ‘এই মাইলফলকটা ছুঁতে পেরে আমি খুব খুশি। আশা করি, আমরা আরেকটি জয় উদ্যাপন করতে পারব, একটা কাপও হাতে নিতে পারব।’

একটা সময় ‘ক্লাবের হয়ে উজ্জ্বল, দেশের হয়ে বিবর্ণ’—তকমা জুটে গিয়েছিল। ধীরে ধীরে সেই তকমা ঝেড়ে ফেলেছেন। আজ যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছেন, সেখানে মেসির আগে গিয়েছেন চারজন। হাভিয়ের জানেত্তি (১৪৫), রবার্তো আয়ালা (১১৫), হাভিয়ের মাচেরানো (১১৩) ও ডিয়েগো সিমিওনেরই (১০৬) শুধু আছে আর্জেন্টিনার হয়ে শততম ম্যাচ খেলার কীর্তি। সবচেয়ে বেশি গোলের গ্যাব্রিয়েল বাতিস্তুতার (৫৬টি) রেকর্ডও খুব দূরে নয়, বাতিগোলকে ছুঁতে আর দশটি গোল দরকার মেসির।

এখন পর্যন্ত টুর্নামেন্টে একটা গোল পেয়েছেন। কোপা জেতার জন্য মেসি কতটা মরিয়া সেটা বুঝে নিতে পারেন সতীর্থ মাচেরানোর কথা থেকে, ‘সে দারুণ ফর্মে আছে। এই টুর্নামেন্ট জেতা সহজ নয়, তবে ও এখানে ভালো করতে অধীর হয়ে আছে। এখানে রেফারিরা অতটা কড়া নন, চ্যালেঞ্জটাও তাই কঠিন। ইউরোপের চেয়ে এখানে ভালো করা কঠিন।’ এএফপি, গোলডটকম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা