,

কসবায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে আন্ত:জেলা ডাকাত সর্দার হেবজু মিয়া (৪৮) কে রামদা ও কিরিচসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বায়েক গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রামদা ও একটি কিরিচ পাওয়া যায়। তার বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

সে কসবার কাইয়ূমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে সে আবারও ডাকাতি কর্মকান্ড চালিয়ে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে