,

নবীনগরে ইউএও’র নামে অর্থ আদায়ের অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতারিত ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে সহকারি কর্মকর্তা (ভূমি) তদন্তকালে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগকারীকে প্রতারক মো. জিল্লু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।
জানা যায়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত সেফেত খাঁর ছেলে মো. জিল্লু মিয়া (৪৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মোস্তফা মিয়া ও স্বপ্না বেগমের নামে ল্যট্রিন, একটি টিউবয়েল ও একটি গরু বরাদ্দ হয়েছে বলে একজন অপরিচিত ব্যক্তিকে ইউএনও সাজিয়ে এনে গত ২৫ মার্চ দু’জনের কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় একই গ্রামের হাজী আবদুর রশিদ মাষ্টারের ছেলে মোস্তফা মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়ালীউল হাসান গত মঙ্গলবার অভিযোগের শুনানী গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা বলেন, ‘শুনানীতে বিবাদী উপস্থিত হননাই। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এটি ফৌজদারী অপরাধ। তাই অভিযোগকারীকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা