,

ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা

news-image

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি জানানো হয়।

ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা রনি তালুকদার এবারও ঠাঁই পেয়েছেন দলে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবুল হাসান রাজু ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৮, ২১ ও ২৪ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে