,

পাহাড়ের চূড়ায় নগ্ন হয়ে ছবি তোলায় জেল

news-image

মালয়েশিয়ার একটি পাহাড় চূড়ায় উঠে নগ্ন হয়ে ছবি তোলার দায়ে চারজন বিদেশী পর্যটককে দেশটির একটি আদালত আজ তিনদিনের সাজা এবং জরিমানা করেছে।

এর আগে আদালতে এরা স্বীকার করে যে তারা স্থানীয়দের কাছে পবিত্র বলে বিবেচিত কিনাবালু পাহাড়ে নগ্ন হয়ে ছবি তুলেছিল।

বিদেশী পর্যটকদের এই আচরণে মালয়েশিয়ার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অনেকের বিশ্বাস পর্যটকদের এই কাণ্ডের কারণেই সেখানে কয়েকদিন পরে এক ভূমিকম্প হয়েছিল।

এদের মধ্যে একজন ব্রিটিশ, দু’জন কানাডার এবং অন্যজন ডাচ নাগরিক।

এরাসহ আরো ছ’জনের একটি দল ওই পাহাড়ের ওপর উঠে ছবি তুলেছিলো। আর ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের জন্যে দায়ী করা হয়েছিলো এই ছবি তোলার ঘটনাকে।

এই চারজনই কোটা কিনাবালু ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের অপরাধ স্বীকার করেছেন তবে সরকারি কৌঁসুলিদের পক্ষ থেকে আনা আরো কিছু অভিযোগ তারা অস্বীকার করেছেন।

কৌঁসুলির বলছেন, সূর্যোদয় উপভোগ করার জন্যে এই গ্রুপটি গত ৩০শে মে মাউন্ট কিনাবালুর চূড়ায় উঠেছিলো।

নেমে আসার আগে তারা একজন আরেকজনকে কাপড় খুলে নগ্ন হতে বলে। কিন্তু স্থানীয় গাইড তাতে আপত্তি জানায়। তাদেরকে বলা হয় যে এই আচরণ যথাযথ হবে না। তখন ওই গাইডকে ‘চুপ কর’, ‘জাহান্নামে যাও’ বলে গালাগাল করা হয়েছে বলে কৌঁসুলির অভিযোগ করেছেন।

বিচারক জানতে চান এসব অভিযোগ সত্য কীনা তখন তাদের কেউ কেউ মাথা নেড়ে সত্যতা স্বীকার করেন।

এই খবরটি কভার করতে বহু সংবাদকর্মী আদালতের সামনে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা তখন মুখ ঢেকে আদালতে আসেন।

বিবিসির সংবাদদাতা বলছেন, এই ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ তাদের অনেকেই বিশ্বাস করেন যে মাউন্ট কিনাবালু একটি পবিত্র পর্বত।

তারা মনে করেন যে মানুষের মৃত্যুর পর তার আত্মা ওই চূড়াতে বিশ্রাম নিতে যায়।

পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ওই চুড়াতে গিয়ে নগ্ন হয়ে, প্রস্রাব করে পাহাড়টিকে অসম্মান করেছেন।

গত শনিবার ওই এলাকায় এক ভূমিকম্পে ১৮ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ