বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার মাধ্যমে ভর্তিতে বাধা নেই

news-image

ক্যাম্পাস প্রতিবেদক ঢাকার তিন কলেজে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তির নিয়ম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগও বহাল রেখেছে।
এর ফলে নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে কোনো বাধা থাকছে না বলে ওই তিন কলেজ কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছেন।
বিগত কয়েক বছরের মতো এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১ জুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমও শুরু হয়।
এরপর নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন মন্ত্রণালয়ের ওই নীতিমালা চ্যালেঞ্জ করে পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তির জন্য উচ্চ আদালতে আবেদন করেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তিতে মন্ত্রণালয়ের নীতিমালার ছয়টি ধারা চ্যালেঞ্জ করা হয় তাদের রিট আবেদন।
সোমবার এ বিষয়ে শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।
ওই নীতিমালার ছয়টি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করে হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণালয় ওই স্থগিতাদেশের বিরুদ্ধে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদন করে। আদালত হাইকোর্টের আদেশই বহাল রাখে।
রাষ্ট্রপক্ষে এ বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে তিন কলেজের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন শুনানিতে অংশ নেন।
শুনানির পর তানিম হোসেইন বলেন, ‘চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে হাইকোর্টের স্থগিতাদেশই বহাল থাকল। তিন কলেজে পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।’
ওই নীতিমালার ৩.১ ধারায় বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। এসএসসির ফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে।
বোর্ড অনুমোদিত সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন বা টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে বলে ৪.১ ধারায় উল্লেখ করা হয়েছে।
৪.২ ধারায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী টেলিটকের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজে পছন্দক্রম দিতে পারবে।
আর অনলাইন আবেদন বা এসএমএস পাওয়ার পর কলেজগুলো এই নীতিমালা অনুযায়ী আসন সংখ্যার সমান সংখ্যক ভর্তিযোগ্য প্রার্থীর মেধাক্রম নিজেদের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে প্রকাশের ব্যবস্থা করবে বলে ৫.৩ ধারায় বলা হয়েছে।
৯.১ ধারায় বলা হয়েছে, এই নীতিমালা দেশের সব সরকারি বা বেসরকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আর ৯.৩ ধারায় মন্ত্রণালয় বলেছে, এই নীতিমালার কোনো ব্যত্যয় হলে বেসরকারি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও এমপিও বাতিল করা হবে এবং সরকারি কলেজের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক