,

বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন জমে উঠেছে : সবকয়টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ন

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পৌরসভা নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। আগামী ১৫ জুন পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে । চা-ষ্টল,লঞ্চঘাট,অফিস আদালতে,হাট বাজারে ভোটারদের মুখে একই কথা কে হবে বাঞ্ছারামপুর উপজেলা পৌর সভার মেয়র । ভোটের জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৌশলাদি বিনিময় করছেন প্রার্থীরা । নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারন কাঊন্সিলর ৩৬,এবং সংরক্ষিত আসনে ৯ জন । পৌর সভা ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ ৬৬ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪শ ৫৫ এবং মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ১১ জন । মেয়র প্রার্থীরা হচ্ছেন- মোঃ হযরত আলী (হেঙ্গার),আলহাজ্জ্ব তোফাজ্জ হোসেন (কম্পিউটার),সুমন আহম্মেদ  (ইস্তারী),খলিরুর রহমান (জগ), মাহমুদুল হাসান ভুইয়া (মোবাইল),কবির হোসেন(বড়শি),মোঃ আবু কালাম আজাদ ( চামুচ), মোঃ ইসমাইল (কেরাম বোড),মোঃ লোকমান হোসেন (নারিকেল গাছ),শরিফুল ইসলাম (টাই) । নয়টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রই ঝুকিঁপূর্ন বলে জানিয়েছেন সহকারী রিটানিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ । সুষ্টু নির্বাচনের লক্ষ্যে পুলিশ, র‌্যাব,বিজিবি মোতায়েন করা হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ।

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের