,

দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতম পাড়া গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মোঃ জুয়েলকে অপহরণশেষে হত্যার জন্য দায়ী খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঘাটুরা গৌতম পাড়া এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে মোঃ আজমীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ কামাল, মোঃ আলী মোল্লাসহ এলাকাবাসী। এসময় বক্তাগন জুয়েল হত্যার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রসঙ্গত, এ বছরের ৪ এপ্রিল জুয়েলকে বাড়ি থেকে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে জেলার নবীনগর উপজেলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে