,

ভারতের প্রফেসর কাশিনাথ দাস ইমাম প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন

news-image

কসবা প্রতিনিধি : ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের অধিকর্তা প্রফেসর কাশিনাথ দাস সরকারি সফরে বাংলাদেশে আসেন। তিনি ৩০ মে কুমিল্লা বার্ডে রোটারী ক্লাবের এক প্রতিনিধি সম্মেলনে অংশ গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে অবস্থিত ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: জয়নাল আবেদিনের আমন্ত্রণে প্রফেসর কাশিনাথ দাস বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের অবসরপ্রাপ্ত অধিকর্তা সুভাষ দাস।
    বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষাবিদ প্রফেসর কাশিনাথ বলেন, “শিশুরা পাঠ্য বইয়ের আদ্যোপান্ত রপ্ত করবে, হাসির ছলে পাঠাভ্যাস করবে, বইয়ের বোঝা থেকে মুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবার চেষ্টা করবে। শিক্ষক ও অভিভাবকগণ তাদের যাবতীয় সহায়তা করবে। কাংখিত লক্ষে পৌছাতে গুণগত শিক্ষা গ্রহণে মনোযোগী হতে হবে।”
    বিশিষ্ট নাট্যকার সুভাষ দাস বলেন, কোমলপ্রাণ সবুজ কচিকাচা শিশুরা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠুক, সমাজ জীবনে আলো জ্বালুক।
    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা মো: সৈয়দ ইমাম, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-কমিশনার এ বি এম আবুল হাসেম, সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ