বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জলমহল ইজারা পেল প্রকৃত মৎস্যজীবিরা

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়িনদী জলমহলের ইজারা দেওয়া নিয়ে মৎস্যজীবি সমিতিগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্রকৃত মৎস্যজীবিদের ইজারা দেওয়া হয়নি বলে কতিপয় মৎস্যজীবির সংবাদ সম্মেলনটি মিথ্যা ভিত্তিহীন দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কনিকাড়া দাসপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ। তারা নিবন্ধনকৃত প্রকৃত মৎস্যজীবি হিসেবে সরকারী অনুসন্ধানে বিবেচিত হয়ে ইজারা পেয়েছেন বলে জানান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সামনে ইজারাপ্রাপ্তি সকল কাগজপত্র উপস্থাপন করে বলেন, তিতাস নদী মৌজার “বুড়ি নদীর মুখ হতে বাউস খাল পর্যন্ত” জলমহালটি ইজারা নিতে প্রকৃত মৎস্যজীবি সমিতি দাবী করে, কনিকাড়া দাসপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি, মিতালী মৎস্যজীবি সমবায় সমিতি ও একতা মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন। জলমহাল ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন আবেদনকৃত সমিতিগুলোর মধ্যে কোনটি জলমহালের নিকটবর্তী এবং প্রকৃত মৎস্যজীবি কিনা এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন চান। যাচাই বাছাই করে গত ১৭ মে নবীনগর উপজেলা নিবাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী কনিকাড়া দাসপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি, জলমহালটির নিকটবর্তী এবং সমিতির সকল সদস্য প্রকৃত মৎসজীবি উল্লেখ করে একটি প্রতিবেদন দাখিল করেন। গত ১৮ মে এই প্রতিবেদনের ভিত্তিতে জেলা জলমহল ব্যবস্থপনা ও বন্দোবস্ত কমিটির সভায় জলমহল নীতিমালা মোতাবেক কনিকাড়া দাসপাড়া মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা প্রদান করা হয়।


 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা