বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ জুন ঢাকেশ্বরী মন্দিরে যাবেন মোদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্কআগামী ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসবেন। সেখানে তিনি পূজা দেবেন বলে জানা গেছে। তার আগমনে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে।

নরেন্দ্র মোদির আগমনকে সামনে রেখে ভারত থেকে একটি সিকিউরিটি টিম চার-পাঁচদিন আগে মন্দির প্রাঙ্গণ ঘুরে গেছেন। এছাড়া দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে আসার বিষয়টি আমাদের জানিয়েছে। তবে তিনি কখন মন্দিরে আসবেন তা এখনো জানা যায়নি। সংক্ষিপ্ত সফরেও যে তিনি ঢাকেশ্বরী মন্দিরে আসছেন এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। মন্দিরে নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মন্দিরে আসবেন, পূজা দেবেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।’

 

Modi

সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আসবেন জেনে আমরা খুবই আনন্দিত।’

এর আগে বাংলাদেশ সফরে এসে ২০১৪ সালের ২৭ জুন ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

উল্লেখ্য, দুই দিনের সফরে ৬ জুন ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। ৭ জুন সকালে নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী মন্দিরে আসবেন। এটি নরেন্দ্র মোদির প্রথম বাংলাদেশ সফর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা