,

সৈয়দ রাসেলের হারিয়ে যাওয়ার কারণ ফাঁস

news-image

 টেস্টে তিনি কখনওই নিয়মিত ছিলেন না। তবে, ওয়ানডেতে ছিলেন বাংলাদেশের বড় সম্পদ। ৫২ ম্যাচে ৬১ উইকেট পেয়েছেন। এর চেয়ে বড় কথা হল, ওয়ানডেতে এমন কোন ম্যাচ নেই যেখানে তিনি উইকেটশুন্য ছিলেন!

অথচ এতো বড় একজন পেসার হারিয়ে গেলেন! ২০১০ সালের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচও খেললেন না। হঠাৎ এমন হারিয়ে যাওয়ার পিছনের কারণ কি? দেশের একটি পত্রিকাকে সৈয়দ রাসেল নিজেই জানালেন তার কারণ।

জাতীয় দলে আর সুযোগ না পাওয়ার পিছনে সৈয়দ রাসেল দায়ী করছেন সাবেক কোচ জেমি সিডন্সকে, ‘আমি যখন জাতীয় দলে খেলি তখন কোচ ছিলেন জেমি সিডন্স। তিনি আমাকে পছন্দ করতেন না। ভাল করলেও ম্যাচের বাইরে বসিয়ে রাখতেন। কারণ আমি নাকি জোরে বল করতে পারি না। কিন্তু সব পেসারই কি জোরে বল করে? আমারতো সুইংটা ভাল ছিল।’

নিজের শেষ ওয়ানডে ম্যাচের স্মৃতিচারণা করে রাসেল বলেন, ‘২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমি ৪ ওভারে ২৪ এর উপর রান দিয়ে ফেলি। কিন্তু পরের স্পেলেই ১ উইকেট নিয়ে খুব কম রান খরচ করি। যতটা মনে আছে ৭ ওভারে ২৭ রানে ১টি উইকেট নিই। এর পর আমার জাতীয় দলে খেলা হয়নি। তবে জেমি আমাকে সরাসরি কিছু বলেননি। ও চাইতোই আমি খারাপ কিছু করি যেন আমাকে বাদ দিতে পারে। নির্বাচকরা আমাকে বলেন, খেলতে হলে বলের গতি বাড়াতে হবে।’
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে