,

মানসিক চাপ দূর করার ৮ খাবার

news-image

টিপস ডেস্কবর্তমান কর্মব্যস্ত যুগে মানসিক চাপ অনেকেরই নিত্যসঙ্গী। প্রচণ্ড কাজের চাপে মানসিক চাপ সমস্যায় বহু মানুষই বিপর্যস্ত। এ লেখায় থাকছে আটটি খাবার, যা মানসিক চাপ কমাতে সহায়ক হবে।

১. দই

গ্রীষ্মকালে স্বস্তি দিতে পারে দই। দই হালকা ও হজমে সহায়ক। এটি মস্তিষ্কের চাপ কমাতে ভূমিকা রাখা কিছু হরমোন নিঃস্বরণ উৎসাহিত করে।

২. ডার্ক চকলেট

স্ট্রেস হরমোন কমাতে ডার্ক চকোলেট কার্যকর। তাই ডার্ক চকলেট খেলে তা বায়ো-কেমিক্যাল স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। আদতে এতে মানসিক চাপ কমে।

৩. লেবু বা লেবু জাতীয় ফল

লেবু বা লেবু জাতীয় ফলে রয়েছে বেশ কিছু উপাদান যা মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে।

৪. কাঠ বাদাম

অ্যামন্ড বা কাঠ বাদাম মানসিক চাপ কমাতে সহায়্ক। এতে রয়েছে ভিটামিন বি২, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও জিংক। এগুলো দেহে সেরোটোনিন হরমোনের উৎপাদন বাড়ায়, যা মানসিক চাপ কমায় এবং মন ভালো করে।

৫. ভেষজ চা

কালো চা বা হার্বাল চা দেহের ক্যালরির মাত্রা সঠিক রাখতে সহায়ক। এটি মানসিক অবস্থা উন্নতিতে সহায়তা করে। এক্ষেত্রে ক্যামোমিল চা, জেসমিন চা, তুলসি চা খুবই কার্যকর।

৬. মাছ

মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড। এছাড়া ভিটামিন বি বিশেষ করে বি৬ ও বি১২ রয়েছে এতে, যা মানুষের মানসিক চাপ কমায় সুখ বাড়ায়।

৭. ব্রুকোলি

ফুলকপির মতো একধরনের সবুজ সবজি ব্রুকোলি। এতে মানসিক চাপ কমানোর কিছু উপাদান রয়েছে।

৮. রসুন

রসুনে রয়েছে মানসিক চাপ ও টেনশন কমানোর উপাদান। রসুন নানাভাবে খাওয়া যায়। তরকারিতে মসলা হিসেবেও এটি ব্যবহৃত হয়। আপনার খাবারে যদি রসুন না থাকে তাহলে রসুনের আচারও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে