,

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ যুবকের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবর ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অপরাধে ৫ যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন পৌর এলাকার উত্তর মৌড়াইলের মেহেদী হাসান অনিক (১৯), একই এলাকার মুন্না (২০) ও আল-আমিন (২০), পূর্ব মেড্ডার ওয়াকার আহাম্মদ বাবলু (৩৮), সরকার পাড়ার গিয়াস উদ্দিন (২৬)। এদের মধ্যে মেহেদী হাসান অনিক এবং মুন্নাকে ২ বছরের কারাদন্ড, আল-আমিন এবং ওয়াকার আহাম্মদ বাবলুকে ১ বছরের কারাদন্ড এবং গিয়াস উদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, এর আগে সকালে পুলিশ মদ খাওয়ার সময় মেহেদী হাসান অনিক এবং মুন্নাকে, নারী নির্যাতনের অভিযোগে ওয়াকার আহাম্মদ বাবলুকে, গাঁজা সেবন করার সময় আল আমিনকে এবং টিকেট কালোবাজারী গিয়াস উদ্দিনকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দন্ডপ্রাপ্তদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ